Gemstone Ring of Rashi Ratno (রাশি রত্ন পাথরের আংটি)

Gemstone Ring of Rashi Ratno

রাশি রত্নপাথরের আংটি

PRICE =8500/-

Product Description :

“Rashi Ratno (রাশিরত্ন)” রত্ন পাথরের জগতে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠিত ব্র্যান্ড। আমরা মনে করি আমাদের ব্যবসায়ের একমাত্র পুঁজি আমরা কোন প্রকারের নকল পাথর বিক্রি করিনা। তাই অন্য কোথাও থেকে রাশিরত্ন পাথর ক্রয়ের পূর্বে আমাদের ভুবনে আপনাদের স্বাগত জানাই। অন্য সকলের মত একটি রাশি রত্ন পাথর বিক্রির জন্য বিদেশ যাত্রা, ব্যবসায় উন্নতি, শত্রুকে বশ করা, স্বামী-স্ত্রীর মিলের প্রলোভন দেখাই না, অথবা ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে আজমির শরীফের পাথর এবং মানুষের বিপদকে পুঁজি করে ক্ষতির ভয় দেখিয়ে পাথর ও ধাতু শোধনের মত নানান কথা বলিনা। আমাদের সকল ক্লায়েন্ট আমাদের মতই এমন সব মিথ্যা আশ্বাসকে অপছন্দ করে থাকেন। কারন রত্ন পাথর কখনো মানুষের ভাগ্য বদলায় না।

পাথর মানুষের ভাগ্য বদলে দেবে এমন কথা বিশ্বাস করা বোকামি এবং আল্লাহ্‌র সাথে শিরিক করা ছাড়া আর কিছু নয়। মহান আল্লাহতালা পবিত্র কোরআন শরীফের সূরা “আর-রহমান” তার ক্ষমতা বুঝাতে সরাসরি মুক্তা, প্রবাল ও রুবি পাথরের নাম উল্লখে করেছেন এবং মানুষ ও জীন জাতির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে “আমরা তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবো”। তাই রাশিরত্ন পাথর আল্লাহ্‌র নেয়ামত ছাড়া আর কিছুই না। আল্লাহ্‌ যেখানে রত্ন পাথরকে তার নেয়ামত বলে উল্লেখ করছেন সেখানে রত্ন পাথর ব্যবহারে উপকার না হলেও কোন ক্ষতি হবে এমন কথা আমরা বিশ্বাস করিনা। বরং আল্লাহ্‌র নেয়ামত মানুষের জন্য সর্ব অবস্থায় রহমতের। মানুষ অসুস্থ হলে ওষুধ খাবে এবং শারীরিক ও মানুষিক সুস্থতার জন্য পাথর ব্যবহার করবে এবং দুই অবস্থায় সুস্থতার জন্য আল্লাহ্‌র কাছে দোয়া প্রার্থনা করতে হবে। এখানে কোন প্রকারের অলৌকিক বিষয় নেই যে রাশি রত্ন পাথর ব্যবহার করলেই সব বদলে যাবে।
“Rashi Ratno (রাশি রত্ন)” এর কাছ থেকে একটি রত্ন পাথর ক্রয়ের পূর্বে অবশ্যই আমাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন। ১৯৭৯ সালে যাত্রা শুরু হয় “খান স্টোন এন্ড পার্লস” এর, যা কিনা দীর্ঘ ৩৫ বছর যাবত রত্ন পাথরের পাইকারি ব্যবসায়ের সাথে জড়িত। “Rashi Ratno(রাশি রত্ন)” ২০১২ সালে প্রতিষ্ঠিত “খান স্টোন এন্ড পার্লস” এর দ্বিতীয় প্রজন্মের অঙ্গ প্রতিষ্ঠান। বর্তমানে দেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান খুচরা পর্যায়ে নকল রত্ন পাথর কে আসল বলে এবং অতিরিক্ত মূল্যে বিক্রি করায় এই ব্যবসায়ের যথেষ্ট সম্মানহানি হয়েছে। সে কারনে খুচরা পর্যায়ে সঠিক মূল্যে আসল রত্ন পাথর সরবরাহর লক্ষ্য নিয়ে পাইকারি ব্যবসায়ের পাশাপাশি খুচরা ব্যবসায়ে আমাদের পথ চলা। আমরা বিশ্বাস করি আপনি যখন সঠিক পাথরটি আমাদের কাছ থেকে পাবেন তখন আপনিই আরেক জনকে উৎসাহিত করবেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে। আর এ বিশ্বাসই প্রতিদিন আমাদের এগিয়ে নিচ্ছে।
বাংলাদেশে এক মাত্র আমরাই শুধু মাত্র সর্বশেষ বিজ্ঞানভিত্তিক সঠিক তথ্য সংগ্রহ এবং ক্লায়েন্টদের কাছে তা সরবরাহর লক্ষ্যে GIA (Gemological Institute of America) এর রেজিস্টার্ড শিক্ষানবিস সদস্য হতে পেরেছি। আমরা বিশ্বাস করি সঠিক তথ্য জানার পরে রত্ন পাথর কেনার সিদ্ধান্ত নেবার দায়িত্ব সম্মানিত ক্লায়েন্টদের। ব্র্যান্ড হিসেবে Rashi Ratno 

(রাশিরত্ন) এর বৈশিষ্ট্য সমূহঃ

### দক্ষিন এশিয়ার মধ্যে একমাত্র “Rashi Ratno (রাশিরত্ন)” তার ওয়েব পেজে প্রতিটা নির্দিষ্ট কোয়ালিটির পাথরের সাথে স্পষ্ট ভাবে নির্দিষ্ট ফিক্সড মূল্য উল্লেখ করে থাকে। ফলে আপনি ঘরে বসেই পাথরের ছবি, কোয়ালিটি এবং মূল্য সম্পর্কে পরিষ্কার ধারনা পেয়ে যাচ্ছেন।

### আমাদের এখানে পাচ্ছেন আসল এবং নকল রাশি রত্ন পাথর পাশাপাশি রেখে দেখে চিনে নেবার সুযোগ, ফলে কোনটা আসল এবং কোনটা নকল এমন প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি নকল রত্ন পাথরকে আর আসল বলে বিক্রির কোন সুযোগ আমাদের এখানে থাকেনা।

### হয়তো এমন কোথাও থেকে পাথর কিনেছেন অথবা দেখেছেন যেখানে একই পাথরের যে দেশ ভেদে, কোয়ালিটি ভেদে মূল্যর পার্থক্য হয় তা জানতেই পারেননি। অথবা হাত মুঠ করে আপনাকে অন্ধের মত একটি পাথর ধরিয়ে দিয়েছেন আসল এবং ভালো কোয়ালিটি বলে। ফলে পাথর সম্পর্কে সঠিক তথ্য জানার কোন সুযোগ পাচ্ছেন না।  আর আমাদের এখানে পাচ্ছেন আমাদের সংগ্রহে থাকা একই পাথরের দেশ ও কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন মূল্যর রাশি রত্ন পাথর, যা আপনি পাশাপাশি রেখেই কোয়ালিটির পার্থক্য তুলনা করে নিজের বাজেট অনুযায়ী পছন্দের পাথরটি সংগ্রহ করতে পারবেন। আমাদের প্রতিটা পাথরের মূল্য পূর্বে থেকেই নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে। ফলে ক্লায়েন্ট এবং তার আর্থিক অবস্থা বুঝে মূল্য কমানো বা বাড়ানোর কোন সুযোগ আমাদের থাকে না এবং সবার জন্য সমান মূল্য।
### সর্বশেষ পাচ্ছেন আমাদের প্রতিটা আসল রাশি রত্ন পাথরের সাথে বাকি জীবনে নকল প্রমাণে সম্পূর্ণ লিখিত মূল্য ফেরত গ্যারান্টি কার্ড। ফলশ্রুতিতে আমাদের প্রতিটা রত্ন পাথরের দায়িত্ব আমাদের। কিন্তু ভাগ্য পরিবর্তন, পাথর ও ধাতু শোধন, পাথরের ক্ষতির কথা বলে কোন প্রকারের মিথ্যা, ভণ্ডামি ও নকল পাথর পাবেন না কারন আমরা কোন প্রকারের জ্যোতিষী কর্মকাণ্ডের সাথে জড়িত নই।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার বাহির থেকে “Rashi Rattno (রাশিরত্ন)” এর গ্যারান্টি সহ সকল প্রকারের রাশি রত্ন পাথর ও হীরার নাকফুল পেতে যোগাযোগ করুন। এস এ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার ছাড়া আমরা অন্য কোন কুরিয়ার সার্ভিস ব্যবহার করিনা।
রাশি এবং যে কোন প্রকারের রাশিরত্ন পাথরের সঠিক তথ্য, ছবি সহ সঠিক মূল্য এবং যে কোন প্রকারের প্রশ্নের উত্তরের জন্য ভিজিট করুন আমাদের ওয়েব পেজ
 

Call: 01710283124 & 01688638103

Comments

Popular posts from this blog

Akik Stone Bangladesh (আকিক স্টোন বাংলাদেশ)

African Garmet Stone (রত্ন পাথর গোমেদ)